• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চীনা হ্যাকারদের কবলে মার্কিন অর্থ দপ্তর 

     dailybangla 
    31st Dec 2024 5:33 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে বলে আমেরিকার গোয়েন্দারা জানিয়েছেন। ডিসেম্বরের গোড়ার দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি দেখেছে বলে তাদের দাবি। শুধু তাই নয়, বেশ কিছু নথি তারা চুরি করেছে বলেও অভিযোগ। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ।

    এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, আমেরিকার গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, কটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় আমেরিকার কোনো নাগরিক জড়িত কি না, তাও স্পষ্ট করে বলা হয়নি।

    জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনো মেশিনগুলো হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এনিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

    গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে আমেরিকা।

    অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বার বার ঘটানো হয়েছে বলে দাবি দেশটির। যদিও আমেরিকার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের কোনো সংযোগ নেই বলে জানিয়েছে তারা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728