• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চোরাই ট্রাক কেটে বিক্রির সময় হাতেনাতে ধরা 

     dailybangla 
    09th Feb 2026 8:20 pm  |  অনলাইন সংস্করণ

    যশোর প্রতিনিধি : গাজীপুর থেকে চুরি হওয়া একটি নতুন ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছে। সোমবার দুপুরে শহরের বকচর এলাকার খাদেম মার্কেটের এহসান মোটরস নামের একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম জানান, গাজীপুরের কাপাশিয়া এলাকার ব্যবসায়ী রোকনের মালিকানাধীন ১৪ টনের একটি ট্রাক তিন দিন আগে চুরি হয়।

    ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬। ট্রাকটি দুই বছর আগে ইফাত অটোস থেকে কিস্তিতে কেনা হয়েছিল এবং এখনো সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়নি। তিনি বলেন, ট্রাকটি চুরির পর বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করা হয়। সোমবার সকালে যশোর শহরের বকচর এলাকায় এসে দেখা যায়, তাদের কোম্পানির বিক্রি করা ট্রাকটি টুকরো টুকরো করে কাটার কাজ চলছে।

    চ্যাসিস নম্বর যাচাই করে নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ হওয়া সেই ট্রাকই। কামরুল ইসলাম আরো বলেন, ট্রাকটি সম্পূর্ণ নতুন অবস্থায় ছিল। কিন্তু এখানে এনে বডি আলাদা করে কেটে বিক্রির প্রস্তুতি চলছিল। মালিক পক্ষের বক্তব্য অসংলগ্ন হওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়।

    এ বিষয়ে এহসান মোটরসের মালিক আহসান মাহমুদ দাবি করেন, তিনি অন্য এক পক্ষের কাছ থেকে ট্রাকটি কিনেছেন। তবে ওই পক্ষের পরিচয় বা বৈধ কাগজপত্র সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এদিকে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি এখনো থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

    অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটির প্রকৃত মালিক রোকন ইতিমধ্যে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। দ্রুত মামলা ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728