• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জনবান্ধব প্রশাসনে আস্থার নতুন ঠিকানা নেত্রকোনা পৌরসভা 

     dailybangla 
    02nd Feb 2026 8:26 pm  |  অনলাইন সংস্করণ

    নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. আরিফুল ইসলাম সরদার। দুর্নীতিমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই তিনি পৌরবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

    দায়িত্ব গ্রহণের শুরু থেকেই পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছেন এই সদালাপী ও নিরহংকার প্রশাসক। নাগরিক সেবা সহজীকরণে প্রতিটি দপ্তরের কার্যক্রম তিনি নিজে তদারকি করছেন।

    পৌরসেবায় কোনো ধরনের ভোগান্তি হলে সরাসরি প্রশাসকের মোবাইল নম্বরে অভিযোগ জানানোর সুযোগ চালু করায় প্রশংসা কুড়িয়েছে তার উদ্যোগ। পরিকল্পিত নগর উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

    এর মধ্যে সাতপাই সরকারি কলেজ থেকে রেলক্রসিং পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, নিউটাউন পুকুরপাড়, মোক্তারপাড়া, সদর হাসপাতাল ও বারহাট্টা রোডসহ বিভিন্ন এলাকায় রাস্তা উন্নয়ন, পৌর এলাকার সেতু সংস্কার ও সৌন্দর্যবর্ধন উল্লেখযোগ্য। ধলাই নদী সংস্কার ও দুটি বড় সাঁকো নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও পুরোনো রোড লাইন প্রতিস্থাপন করা হয়েছে।

    এডিপি ও টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ওয়ার্ডে সিসি রাস্তা, ড্রেন, সলিং কাজ এবং ১৩টি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে প্রায় ৫৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে আর্থিক শৃঙ্খলার নজির স্থাপন করেছেন তিনি।

    সচেতন মহলের মতে, এই প্রথম নেত্রকোনা পৌরসভায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যা নাগরিকদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়িয়েছে। প্রতিদিন নানা সমস্যা নিয়ে পৌরবাসী প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর সমাধান পাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

    ১৯৮৩ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামে জন্মগ্রহণ করেন মো. আরিফুল ইসলাম সরদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

    এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। মানবিকতা, দক্ষতা ও নিরহংকার নেতৃত্বের সমন্বয়ে নেত্রকোনা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন এই প্রশাসক। পৌরবাসীর বিশ্বাস ও ভালোবাসাই তার এগিয়ে চলার প্রধান প্রেরণা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728