• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জয়পুরহাটে সরিষা খেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার 

     dailybangla 
    01st Feb 2026 8:14 pm  |  অনলাইন সংস্করণ

    জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সরিষা খেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। ওসি আনিছুর রহমান জানান, তাইফ হাসান তার মায়ের সঙ্গে গত শনিবার ঢাকা থেকে বাসযোগে জয়পুরহাট শহরে আসেন। সে পানি পান করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়।

    দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ পরে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ওসি আরও জানান, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728