• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জরুরি চিকিৎসা সহায়তায় কোস্ট গার্ড: স্ট্রোক করা যাত্রী হাসপাতালে 

     dailybangla 
    05th Jul 2025 5:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভোলাগামী একটি লঞ্চে স্ট্রোক করে গুরুতর অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে কোস্ট গার্ড এ মানবিক উদ্যোগ গ্রহণ করে। শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গতকাল শুক্রবার (৪ জুলাই) আনোয়ার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী ‘দোয়েল পাখি-১’ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর সংলগ্ন এলাকায় তিনি হঠাৎ স্ট্রোক করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে অবহিত করেন।

    খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি জরুরি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্ট গার্ড সদস্যরা অসুস্থ যাত্রীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং দ্রুত লঞ্চ থেকে তাকে উদ্ধার করে বোটযোগে সদরঘাটে নিয়ে আসেন।

    সদরঘাটে পৌঁছানোর পর আনোয়ার মোল্লাকে তার আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং তারা তাকে এম্বুলেন্সে করে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’-এ ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কোস্ট গার্ড সদর দপ্তরের তত্ত্বাবধানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড শুধু উপকূলীয় ও নদী অঞ্চলের নিরাপত্তায় নয়, মানবিক সহায়তায়ও সদা প্রস্তুত। ১৬১১১ নম্বরে ফোন করলেই যে কোনো জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ড সেবা দিতে প্রস্তুত।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728