• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ 

     dailybangla 
    31st Jan 2026 10:03 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ শেষে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর ফলে কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে।

    শনিবার সকালে পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকাল থেকে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে এ ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে দুটি ইউনিট থেকেই মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

    বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728