• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ বিদেশি পর্যবেক্ষক 

     dailybangla 
    31st Jan 2026 6:31 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওআইসি-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

    এ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। আগের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

    ওআইসি’র দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া আনফ্রেল থেকে ২৮ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, আইআরআই থেকে সাতজন এবং এনডিআই থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

    সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বলেন, আরও কয়েকটি দেশ এখনো প্রতিনিধি তালিকা চূড়ান্ত করেনি। তাদের নাম এলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: বাসস

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728