• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জার্মান রাষ্ট্রদূতের বিদায় ও অ‍্যালুমনিদের ঈদ আনন্দ এক মঞ্চে 

     dailybangla 
    24th Jun 2025 9:26 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবস্থানরত জার্মান বিশ্ববিদ্যালয়সমূহের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ‍্যালুমনি এসোসিয়েশন অফ জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ (AAGUB) এর উদ্যোগে গতকাল ২৩ জুন (রবিবার) রাজধানীর মোহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত মহামান্য আখিম ট্রোস্টার-এর বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী একত্রে উদযাপিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AAGUB এর সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন খান।

    এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। তিনি বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি জার্মানি ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ‍্যালুমনি সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ও বিজ্ঞানীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

    আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728