• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুবাইদা রহমানের উদ্যোগে কড়াইল বস্তিতে শিশুদের মধ্যে বই বিতরণ ও আই-ক্যাম্প 

     dailybangla 
    07th Feb 2026 9:18 pm  |  অনলাইন সংস্করণ

    শিশুদের উচ্ছ্বাসে ভরে গেল কড়াইল বস্তি

    ভাষার মাসে ২ হাজার শিশু পেলেন বিনামূল্যে বই

    নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার, ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে শিশু-কিশোরদের মধ্যে বই বিতরণ করেন তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ২ হাজার শিশু-কিশোর বিনামূল্যে বই পেয়েছে।

    বই বিতরণকালে শিশুদের মধ্যে আনন্দের লহর দেখা যায়। জুবাইদা রহমানকে স্বাগত জানাতে তারা করতালি দিচ্ছিল, যার প্রতিক্রিয়ায় তিনি হাত নেড়ে ও শিশুদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন। এই ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষা ও সৃজনশীলতায় অনুপ্রেরণা যোগায়, যা ভাষার মাসে সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার হিসেবে মূল্যায়ন করা হয়।

    এর আগে তিনি কড়াইল বস্তির বস্তিবাসীদের জন্য ফ্রি মেডিকেল আই ক্যাম্প উদ্বোধন করেন। আই ক্যাম্পে রোগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন।

    আই ক্যাম্পে উপস্থিত টি অ্যান্ড টি মহিলা কলেজের শিক্ষার্থীরাও জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর।

    শিক্ষার্থীরা তাকে দেখেই আনন্দে চিৎকার শুরু করে। জুবাইদা রহমান তাদের সঙ্গে কথা বলেন, হাত মিলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের বিএনপির নির্বাচনী অফিসের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার, ২০ নং ওয়ার্ড, রেজা রহমান ফাহিম, সদস্য, বিএনপি, ঢাকা মহানগর, এবং যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নূর, বনানী থানা।

    প্রসঙ্গত, জুবাইদা রহমানের এই উদ্যোগ কেবল শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক নয়, বরং বস্তিবাসীর জন্য মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728