• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি: ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

     dailybangla 
    18th Jul 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল ৭টায় এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি ঘুরে পুনরায় সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন।

    আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের প্রায় এক হাজার প্রতিযোগি। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি নিজেও ম্যারাথনে অংশগ্রহণ করেন। শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তরুণ প্রজন্মকে চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনের অন্যতম প্রধান আয়োজন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728