• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের যুবক নিহত 

     dailybangla 
    21st Oct 2025 1:09 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ২১ বছর বয়সী হাসান বাবু নিহত হয়েছেন। তিনি দীর্ঘ চার বছর আগে পরিবারের উন্নতির আশায় সৌদি আরবে যান।

    স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে জেদ্দায় সংঘটিত এই দুর্ঘটনায় হাসান বাবুর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহত হাসান বাবু উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

    তার বাবা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছেলেটি চার বছর আগে পরিবারের সুখ ও সচ্ছলতার জন্য সৌদি আরবের একটি কোম্পানিতে মালবাহী গাড়ি চালক হিসেবে চাকরি করত। ভোরে গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনা ঘটে।”

    নিহতের মা বলেন, “আমার ছেলে উন্নত জীবনের আশা নিয়ে দেশ ছেড়ে গিয়েছিল। আজ সে দুর্ঘটনায় মারা গেল। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করি।”

    সৌদি আরবের পুলিশ দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে হাসপাতালে হিমঘরে সংরক্ষণ করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728