• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঝুঁকিপূর্ণ ৩৬৪ টি কেন্দ্র, নওগাঁয় ৬টি সংসদীয় আসনে ৭৮২ টি ভোট কেন্দ্র রয়েছে 

     dailybangla 
    08th Feb 2026 9:29 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ : নওগাঁ জেলায় ৬টি সংসদীয় আসনে সর্বমোট ভোট কেন্দ্র রয়েছে ৭৮২টি। এর মধ্যে ৩৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে পুলিশ ও স্থানীয় প্রশসান বলছে, এসব কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। নিরাপত্তার জন্য সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।

    এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৬ টি আসনে মোট ভোটার রয়েছেন ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন।

    পুলিশ বলছে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, প্রভাবশালী ব্যক্তির বাড়ির পাশের কেন্দ্র এবং বিগত দিনে যেসব কেন্দ্রে ঝামেলা হয়েছে সেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ঝামেলা হতে পারে’ এমন সম্ভাব্য কয়েকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচন ও গণভোটে দুই সহস্রাধিক পুলিশ সদস্য মাঠে থাকবেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জেলায় ৭৮২টি ভোট কেন্দ্র রয়েছে।

    নিরাপত্তার জন্য সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে তদারকি করছেন। প্রার্থীদের কোনো ধরনের আপত্তি থাকলে তা যাচাই-বাছাই করে সমাধান করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ৩৬৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এসব কেন্দ্রে ২৫৫টি অফলাইন বডি অন ক্যামেরা থাকবে। পাশাপাশি ১০৯টির বেশি গুরুপত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি অন ক্যামেরা থাকবে যা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728