• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ 

     dailybangla 
    07th Feb 2026 2:18 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা সুলতানা আফনান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুটির মা সাবেকুন নাহার ও চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ১১ জানুয়ারি বাবা জসিম উদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হলেও মস্তিষ্কে ঢুকে পড়া গুলি বের করা সম্ভব হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

    স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, সীমান্তে এমন ঘটনায় সাধারণ মানুষের প্রাণ হারানো অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে যেন আর কোনো নিরস্ত্র মানুষ এভাবে প্রাণ না হারায়, সে জন্য সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728