• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নির্দোষ দাবি ইনুর: ‘আপনারাই আল্লাহর পর ন্যায়ের প্রতিনিধি’ 

     dailybangla 
    02nd Nov 2025 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের নির্দোষতা দাবি করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। অভিযোগ স্বীকার করেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আল্লাহর পর বিচারকের হাতেই ন্যায়ের দায়িত্ব।

    চব্বিশের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে আনীত মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির হন হাসানুল হক ইনু। সকাল সাড়ে ১১টায় তাকে হাজতখানা থেকে কাঠগড়ায় আনা হলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আটটি অভিযোগ পড়ে শোনায়।

    অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চকে ইনু বলেন, ‘আমি মনে করি, আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। ন্যায়বিচার করবেন বলে বিশ্বাস করি। আমি পুরোপুরি নির্দোষ।’

    ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করে, তিনি কি ‘গিল্টি প্লিড’ করবেন, নাকি বিচার প্রক্রিয়া চলবে। জবাবে ইনু অভিযোগগুলোর কপি পড়ার সুযোগ চান এবং জানান, তার আবেদন আদালত আমলে নেয়নি।

    প্রসিকিউশন পক্ষ থেকে তখন জানানো হয়, ফরমাল চার্জের কপি দেওয়া হলে তিনি তা পড়তে পারবেন। কথা বলার অনুমতি চাইলে ট্রাইব্যুনাল জানায়, আইনজীবীর মাধ্যমেই বক্তব্য রাখতে হবে।

    এর মধ্যে ইনু দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশে গায়েবি মামলার অভিযোগ নিয়ে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন,
    ‘আমার বিরুদ্ধে সিএমএম কোর্টে ৬০টি মামলা, এখানেও গায়েবি অভিযোগ আনা হয়েছে।’

    পরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

    আসামিপক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও কথা বলেননি। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728