• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে 

     dailybangla 
    30th Jan 2026 10:29 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মাঘ মাসের মাঝামাঝিতে এসে ঠাকুরগাঁওয়ে আবারও জেঁকে বসেছে তীব্র শীত। শুক্রবার সকালে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

    সকাল সাড়ে ন’টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠান্ডার দাপটে শিশু থেকে বৃদ্ধ-সবাই ঘরবন্দি। রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল খুবই সীমিত।

    সদর উপজেলার উত্তর হরিহরপুর গ্রামের প্রবীণ কৃষক ইসাহাক আলী বলেন, এমন হাড়কাঁপানো শীত অনেক বছর পর দেখছেন তিনি। তাঁর ভাষায়, আগে এমন শীতের পর বৃষ্টি নামত।

    কয়েক সপ্তাহ অনুকূল আবহাওয়ায় কৃষিকাজে ব্যস্ত সময় পার করছিলেন কৃষকেরা। তবে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কৃষকদের আশঙ্কা, কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আলু ও অন্যান্য রবি ফসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, শুক্রবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। তিনি আশা প্রকাশ করেন, রোদ উঠলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

    আপাতত আগুন পোহানো আর গরম চা-ই ঠাকুরগাঁওবাসীর ভরসা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728