• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিসেম্বরেই নির্বাচনের মূখ্যম সময় পেছানোর সুযোগ নেই: অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম 

     dailybangla 
    08th Jun 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: ডিসেম্বরেই নির্বাচনের মূখ্যম সময় পেছানোর সুযোগ নেই। সুতরাং ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।

    আজ রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুরে তার নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    বিএনপির এই নেতা আরো বলেন, নির্বাচন নিয়ে কোন নয়ছয় জনগণ মেনে নেবে না। কোন রাজনৈতিক দলও সেটা মানবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট কথা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।

    ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। তারেক রহমানের যে আশা আকাঙ্খা তা বাস্তবায়নের অংশ হিসেবে মতলবের মানুষকে নিঃস্বার্থ সেবা করে যেতে চাই এবং মতলবে উন্নয়ন করতে চাই।

    এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির, বৃহত্তর মতলব ছাত্রদলের সাবেক সদস্য সচিব।মেজবাহ উদ্দিন মেজু, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728