• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় আবহাওয়ার বড় পরিবর্তন নেই 

     dailybangla 
    05th Feb 2026 9:43 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, তাপমাত্রাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৭২ শতাংশ।

    বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

    আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

    সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728