ঢাকায় তাপমাত্রা আরও কমার ইঙ্গিত, আবহাওয়া থাকবে শুষ্ক
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বিআলো/শিলি



