• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় দুই দিনে ১৪ নির্বাচনী জনসভায় তারেক রহমান 

     dailybangla 
    08th Feb 2026 9:33 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ মিলিয়ে দুই দিনে ১৪টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

    রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে জনসভা করবেন তিনি। ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, শ্যামলী ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন তারেক রহমান।

    পরদিন সোমবার তিনি নিজের নির্বাচনী এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে জনসভায় অংশ নেবেন। বনানী, কলাবাগান, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন, ধুপখোলা ও লালবাগে এসব সভা অনুষ্ঠিত হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728