• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় শনিবার ওসমান হাদির দ্বিতীয় জানাজা 

     dailybangla 
    19th Dec 2025 10:44 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

    ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

    এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দেশে আনার পর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

    গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

    হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে।

    এদিকে সরকার শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, ওই দিন দেশের সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি শুক্রবার দেশের সব মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728