• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের পথসভা: জনসমাগমে মুখর পূর্ব মোহাম্মদবাগ 

     dailybangla 
    08th Feb 2026 1:08 am  |  অনলাইন সংস্করণ

    “বৈষম্যের অবসান হবে”–তানভীর আহমেদ রবিন

    মো: আশিকুর রহমান: ঢাকা-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বেড়েই চলেছে। বিপুল জনসমাগম, উচ্ছ্বাস এবং স্লোগানে মুখর পূর্ব মোহাম্মদবাগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী পথসভা।

    ৫৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সভায় এলাকায় তৈরি হয় রাজনৈতিক উদ্দীপনার পরিবেশ, যেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে সভাকে প্রাণবন্ত করে তোলেন।

    পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও সভায় উপস্থিত ছিলেন। সভাস্থল জনসমাগমে মুখর হয়ে উঠেছে, যা নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করেছে।

    বক্তৃতায় তানভীর আহমেদ রবিন উল্লেখ করেন, রাজধানীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-৪ দীর্ঘদিন ধরে অন্যতম অবহেলিত। তিনি বলেন, “আমার পিতা সাবেক সফল এমপি আলহাজ্ব সালাউদ্দিন সাহেবের সময়ে ঢাকা-৪ আসনে উন্নয়নের একটি ধারা তৈরি হয়েছিল। কিন্তু বিগত ১৮ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে এলাকাবাসী মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।”

    তিনি আরও যোগ করেন, “সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আমরা আজও গ্যাস, বিদ্যুৎ, পানির মতো মৌলিক সুবিধা পাইনি। অথচ নিয়মিতভাবে বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। এই বৈষম্যের অবসান ঘটানো অত্যন্ত জরুরি।”

    পথসভায় তানভীর আহমেদ রবিন তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

    অবকাঠামো ও নাগরিক সুবিধা: জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক নিকাশী ব্যবস্থার উন্নয়ন, গ্যাস ও সুপেয় পানি সরবরাহ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যানজট নিরসন। এছাড়া খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ স্থাপন।

    আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা: মাদক ও সন্ত্রাস নির্মূলের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, কিশোর গ্যাং নির্মূল করা, এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।

    সামাজিক উন্নয়ন: শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
    সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যা সমাধানে তানভীর আহমেদ রবিনের প্রতি তাদের আশা ও সমর্থন প্রকাশ করেন

    পথসভা শেষে প্রার্থী নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728