• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তাজদীদ একাডেমি অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

     dailybangla 
    05th Feb 2026 9:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : সকল ক্ষেত্রে বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি করে কোটা সংস্কার আন্দোলনের রূপকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, আইন প্রনয়ন ও দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ভোট দিয়ে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে।

    তিনি বলেন, শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড আকর্ষণীয় হওয়া দরকার যেন মেধাবী তরুণরা শিক্ষকতা পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করে। তিনি গত বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দৌলতপুর নতুন বাজারে অবস্থিত তাজদীদ একাডেমি অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ফায়জুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী এটর্নি জেনারেল অ্যাড. আসাদুল্লাহ আর গালিব। প্রধান আলোচক ছিলেন দৌলতপুর মৌলভী বাজার আল মসজিদুল জামের সেক্রেটারি আলহাজ আমিনুল ইসলাম।

    উদ্বোধক ছিলেন প্রতিভা বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রেজাউল আসগর। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. সোহরাব হোসেন ও তাজদীদ একাডেমি অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মো. মোরশেদুল হক। শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিরা।

    প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষে পরিচালিত তাজদীদ একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটিকে সাধুবাদ জানিয়ে ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদেরকে ধর্ম ও নৈতিকতা সমৃদ্ধ পাঠদান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728