তেরখাদায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁিক মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা
খুলনা ব্যুরো : তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে গত ১০ ফেব্রুয়ারি সকালে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁিক মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ব্র্যাকের অফিসার(সিসিএইচ) মো. আকাশ মাহমুদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিতম চক্রবর্তী, তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, এস এ সি এমও মো. শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার (টিবি কন্ট্রোল প্রজেক্ট) মো. সিরাজুল ইসলাম, তেরখাদা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোল্যা ফরিদুল ইসলাম।
সভায় এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তেরখাদায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম চলাকালীন ইউনিয়ন ভিত্তিক রেসপন্ডার টিম গঠন করা হয়। উপজেলাব্যাপী ১২টি উঠান বৈঠক, ১৪টি স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং, ১১টি ট্রেনিং(স্টাফ নার্স), এইচ আই, সিএইচসিপি, ইমারজেন্সি রেস্পন্ডার গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় ৩টি অভিযান, ৪টি কো-অর্ডিনেশন মিটিং করা হয়েছে।
তেরখাদার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁিক মোকাবেলা ও প্রতিরোধ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় তেরখাদা উপজেলার অনুন্নত জনপদের মানুষ ব্যাপকভাবে সুফল পেয়েছে। সতেচনতার দিক দিয়ে এগিয়ে গেছে আরও এক ধাপ। ব্র্যাকের এসব কর্মকাণ্ড ছাড়াও অন্যান্য সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করায় তেরখাদা উপজেলার মানুষ সুফল পেয়েছেন।
বিআলো/আমিনা



