• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দখলমুক্ত ফেয়ারলী হাউজের স্মৃতি তুলে ধরলেন মির্জা আব্বাস 

     dailybangla 
    01st Feb 2026 11:02 am  |  অনলাইন সংস্করণ

    রুবিনা শেখ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার রাজধানীর বাংলামটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলী হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

    তিনি বলেন, “গীবত, অপপ্রচার ও ষড়যন্ত্র করে কেউ কখনো বড় হতে পারে না। এসবের জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।”

    বিআইডব্লিউটিসির সঙ্গে বেগম খালেদা জিয়ার বিশেষ সম্পর্কের কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ফেয়ারলী হাউজ দখলের অপচেষ্টা হলে বিষয়টি তাঁর নজরে আনা হয়। পরবর্তীতে পল্টন ময়দানের জনসভা থেকে খালেদা জিয়ার স্পষ্ট ঘোষণার পরই সরকারি জায়গা দখলের অপচেষ্টা বন্ধ হয়ে যায়। এর ফলে ফেয়ারলী হাউজ দখলমুক্ত হয়।

    তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সৃষ্ট নেতৃত্বের শূন্যতা তিনিই পূরণ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

    আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচনকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও বট ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তবে ঢাকা-৮ আসনের ভোটাররা সচেতন এবং ধানের শীষে ভোট দিয়েই এর জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নিয়াজ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728