• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দাবা বিশ্বকাপে বাংলাদেশ—মনন রেজার পেছনে রাজনৈতিক সমর্থন 

     dailybangla 
    23rd Oct 2025 6:53 pm  |  অনলাইন সংস্করণ

    রাজনৈতিক দল নয়—প্রতিভার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিএনপি

    নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীর-এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গিয়ে তিনি এই সহায়তা প্রদান করেন।

    চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মনন রেজা নীর। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়ানোর এই অভিযানে তার প্রস্তুতির জন্যই এই সহযোগিতা করা হয়েছে বলে জানান আমিনুল হক।

    সহায়তা প্রদানের সময় তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ— ফুটবলার, ক্রিকেটার কিংবা দাবাড়ু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাবানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেন। আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও শক্তিশালী ভিত্তিতে গড়ে তোলার জন্য তিনি ইতোমধ্যে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। মনন রেজা নীরের মতো সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

    সহায়তা পেয়ে দাবাড়ু মনন রেজা নীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওয়ার্ল্ড কাপে তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন এবং এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য বিএনপি ও তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে ক্ষুদে ফুটবলার মুনতাহাসহ বেশ কয়েকজন প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আগামী বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুন আলোকিত রূপে দেখতে চাই আমরা।

    সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728