• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টাবো’ 

     dailybangla 
    07th Feb 2026 9:45 pm  |  অনলাইন সংস্করণ

    জহিরুল ইসলাম মিশু, সিলেটে : সিলেটে নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে। তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।

    শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সিলেট খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয় জনগণ তার পূর্ণ সুবিধা পাচ্ছে না।

    বিদ্যুৎ ও গ্যাসের সেবা এখনও সব এলাকায় পৌঁছায়নি। নদী ধ্বংস হয়েছে, মদ ও গাঁজা সমস্যার সৃষ্টি করেছে। তিনি বলেন, আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। নদী খনন ছাড়াও নদীবান্ধব পরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন। শফিকুর রহমান বলেন, কেউ আর ঘুষ দিতে বা নিতে পারবে না।

    যারা দেশের টাকা লুট করেছে, তাদের মুখের ভেতর হাত ঢুকিয়ে টাকা উদ্ধার করা হবে। সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরকেও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, কেবল নামের জন্য আন্তর্জাতিক নয় কাজের মাধ্যমে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করব। কৃষক, জেলে ও চা শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচিও ঘোষণা করেন শফিকুর রহমান।

    কৃষকদের সরঞ্জাম দেওয়া হবে, কৃষিপণ্যের বাজার নিশ্চিত করা হবে। জেলেদের হাতে জাল দেওয়া হবে। চা বাগানের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে। নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমার এক্স একাউন্ট হ্যাক করে মা-বোনদের নিয়ে অপমর্যাদাজনক পোস্ট দেওয়া হয়েছিল।

    চুরি ধরা পড়েছে। আমি মাফ করেছি, আর এ নিয়ে কথা বলব না। শাহজালালের পথ অনুসরণে জামায়াতের সংকল্পও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, শাহজালাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা তারই উত্তরসূরী। ৫৪ বছর ধরে দেশের মানুষ জুলুমের শিকার হয়েছে। আমরা প্রতিশোধ নেই, মামলা বাণিজ্য করিনি।

    সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সর্বশেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728