• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশি-বিদেশি চিকিৎসক সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল 

     dailybangla 
    01st Dec 2025 2:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশে-বিদেশের চিকিৎসকদলের সমন্বয়ে চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এ তথ্য জানিয়েছেন।

    সোমবার সকাল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “ম্যাডাম অসুস্থ এবং চিকিৎসকরা তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশি ও বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখে তার চিকিৎসা করা হচ্ছে।”

    তিনি আরও বলেন, “আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করছি যে, তিনি খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”

    গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় বিএনপির পক্ষ থেকে তার অবস্থা সংকটজনক বলে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন।

    এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন।

    লন্ডন থেকে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দেশের-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728