দেশের প্রথম এমভিএনও সিম চালু করল বিটিসিএল
নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায় যুক্ত হলো। রাষ্ট্রায়ত্ত বিটিসিএল প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বা এমভিএনও সিম পরীক্ষামূলকভাবে চালু করেছে।
রোববার থেকে বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট কার্যক্রম শুরু হয়। এই সেবার আওতায় গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সুবিধা দেওয়া হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই সাধারণ গ্রাহকদের জন্য সেবাটি উন্মুক্ত করা হবে।
প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে এই এমভিএনও সেবা দিচ্ছে। এর সঙ্গে অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’, জিপন ইন্টারনেট, রাউটার সুবিধা এবং ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফি যুক্ত করা হচ্ছে।
সরকার মনে করছে, এমভিএনও চালুর মাধ্যমে ডিজিটাল কানেক্টিভিটি ও গ্রাহক সেবার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।
বিআলো/শিলি



