• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৭ 

     dailybangla 
    03rd Nov 2025 6:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও পাঁচজনের প্রাণহানি হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৭ জন রোগী।

    সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন রোগী।

    এর আগের দিন রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ১৬২ জন নতুন রোগী ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

    ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728