• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে পা রেখে আবেগঘন আলিঙ্গনে তারেক-ফখরুল 

     dailybangla 
    25th Dec 2025 2:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে জড়িয়ে ধরলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। এ সময় তারেক রহমান ও মির্জা ফখরুলের আবেগঘন মুহূর্ত উপস্থিত সবাইকে স্পর্শ করে।

    তারেক রহমানের সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জোবাইদা রহমানও ছিলেন। পরে তিনি মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভীসহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

    ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমান দল পরিচালনা করে আসছিলেন ভার্চুয়ালি। নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দেশে ফেরা এই মুহূর্তকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728