• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দৌলতপুরে জনরায়ের স্পষ্ট প্রতিফলন: কুষ্টিয়া-১ আসনে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লার নিরঙ্কুশ বিজয় 

     dailybangla 
    14th Feb 2026 5:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যা নির্বাচনী এলাকাজুড়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

    এই বিজয়কে কুষ্টিয়া-১ আসনের ভোটাররা দেখছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন এবং আস্থার সুস্পষ্ট রায় হিসেবে। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও বিজয়োৎসব অনুষ্ঠিত হয়।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলসহ পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন আসনে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান ধরে রেখেছে, তখন একমাত্র কুষ্টিয়া-১ আসনে বিএনপির পক্ষে এমন সুস্পষ্ট বিজয় দলটির সাংগঠনিক সক্ষমতা ও জনভিত্তির শক্ত অবস্থানকে প্রমাণ করে। এই জয় খুলনা বিভাগের রাজনীতিতে বিএনপিকে নতুন করে উজ্জীবিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিজয়ের পর খুলনা বিভাগের রাজনীতিতে রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভূমিকা আরও বিস্তৃতভাবে আলোচনায় এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করা এবং মাঠের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি একজন মাঠে পরীক্ষিত, জনবান্ধব ও দৃঢ় নেতৃত্বের প্রতীক।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা চলছে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বিএনপি সরকার গঠিত হলে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, সরকারের দায়িত্ব পেলে তিনি উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

    নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে দৌলতপুরবাসীর প্রত্যাশা এখন বহুমাত্রিক। এলাকাবাসী চান, তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষিখাতে আধুনিকায়ন, যুব কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ সার্বিক সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে দৃশ্যমান ও টেকসই উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের ন্যায্য দাবি ও উন্নয়ন পরিকল্পনাগুলো জোরালোভাবে উপস্থাপন করবেন।

    এই নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে দৌলতপুরবাসীর স্মৃতিতে নতুন করে ফিরে এসেছে এক কিংবদন্তি রাজনীতিকের নাম—মরহুম আহসানুল হক পঁচা মোল্লা। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, দৌলতপুরের উন্নয়নের রূপকার এবং জনপ্রিয় জননেতা।

    মরহুম পঁচা মোল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে বাংলাদেশ সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দৌলতপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার রাজনৈতিক আদর্শ, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার ধারাবাহিক উত্তরসূরি হিসেবেই আজ দৌলতপুরবাসী পেয়েছে তার সুযোগ্য সন্তান রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে।

    জনগণের ভালোবাসা ও ভোটে পুনরায় নির্বাচিত হয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুরের উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728