দ্বৈত আয়োজনে সাংবাদিক ও সংগঠক সুমন চৌধুরীর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই পর্বে উদযাপিত হলো সাংবাদিক ও সংগঠক সুমন চৌধুরীর জন্মদিন। খিলগাঁও ও কদমতলীতে পৃথক আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলেন সহকর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীরা।
গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টায় খিলগাঁও থানাধীন খিলগাঁও সমাজকল্যাণ সংসদে ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ (ওসাক)-এর উদ্যোগে এক অনাড়ম্বর মিলনমেলার আয়োজন করা হয়। খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ওসাকের প্রধান উদ্যোক্তা সুমন চৌধুরীর জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়।
ওসাকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক খোরশেদ আলম বাদল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ভুইয়া হাবিব, সহ-সভাপতি কাজী রিপন, জহির উদ্দিন, ইমরানুল হাসান টিটু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল খান শিশির, কালচারাল সেক্রেটারি ইকবাল হোসেন রানা, অর্থ সম্পাদক আরমান, দফতর সম্পাদক স্বপন ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সুমন চৌধুরীর উদ্যোগে গড়ে ওঠা ওসাক ইতোমধ্যে এলাকায় সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আস্থা অর্জন করেছে। সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
একই দিন রাত ৯টায় কদমতলী থানা সাংবাদিক ক্লাবের উদ্যোগে রায়েরবাগ বাসস্ট্যান্ডের একটি রেস্তোরাঁয় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি সুমন চৌধুরীর সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আইন সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ উন নবী বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী শরীফ অর্নব, সাবেক দফতর সম্পাদক আরিফ, আবির, সোলাইমানসহ অন্যান্য সদস্যরা।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসাতু জাবালে নুরের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফ উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনায় পাশাপাশি সুমন চৌধুরী ও সাংবাদিক ক্লাবের সদস্যদের সুস্থতা ও সফলতা কামনা করা হয়।
আলোচনা শেষে সাংবাদিকরা আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সবশেষে সভাপতি সুমন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিআলো/এফএইচএস



