• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় গরুবোঝাই ভুটভুটি উল্টে ২ গরুব্যবসায়ী নিহত, আহত ৭ 

     dailybangla 
    25th Oct 2025 2:40 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস. রতন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভুটি উল্টে পড়ে দুই গরুব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভুটিতে করে তারা গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গেলে ভটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গরুব্যবসায়ীদের উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

    ভটভুটিতে থাকা বাকিদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

    ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি ভটভুটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728