• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ শুরু 

     dailybangla 
    18th Jul 2025 4:52 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন,প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সাহিত্য আয়োজনের উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।

    ড. আইয়ুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসার খান মো. মোজাহারুল ইসলাম, নজরুল একাডেমি নওগাঁর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ এবং কবি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মুনিরা সুলতানা।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও গল্পকার মাহফুজ ফারুক। উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

    নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নিয়েছেন। দ্বিতীয় দিনে বরেণ্য কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ প্রদান করা হবে।

    অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশনা এবং “কবির কর্ণে বাজে স্বরচিত ধ্বনি” শিরোনামে কবিতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728