নওগাঁয় নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির প্যারেড অনুষ্ঠিত
এ.বি.এস রতন, নওগাঁ : সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার আনসার-ভিডিপি সমাবেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্যারেডে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট গোলাম মোল্লাহ তুহিনের নেতৃত্বে জেলার ১১টি উপজেলার ৭৮২টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ১০১৬৬ জন আনসার-ভিডিপি সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলার সকল উপজেলা কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক এবং সকল ইউনিয়নের দল নেতারা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ভোট কেন্দ্রে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পবিত্রতার সঙ্গে পালন করার আহ্বান জানান।
বিআলো/আমিনা



