নওগাঁ ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাও: মো: মাহফুজুর রহমানের ভোট প্রদান করেন।
এ.বি.এস রতন, নওগাঁ : নওগাঁয় শান্তির্পুর্নভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃস্পতিবার সকাল সাড়ে ৭টায় নওগাঁ-৩ আসনের মহাদেবপুর উপজেলার গঙ্গারামপুর স্কুল কেন্দ্রে
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান তার নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা নিরবিচ্ছিন্নভাবে বিকাল সাড়ে ৪টা পর্য চলবে। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ১শ ১২ জন সেনা সদস্য, ২০০০ জন পুলিশ সদস্য, ১২১ জন র্যাব সদস্য, ১৭৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১১ হাজার অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুত রয়েছে। এছাড়াও বিভিন্ন বাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল প্রদান করবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহিত পদক্ষেপের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিআলো/এফএইচএস



