• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন সরকারের আগে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য 

     dailybangla 
    10th Feb 2026 4:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

    মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয়ের পাশে ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান। তবে এখনই দায়িত্ব ছাড়ছেন না বলেও পরিষ্কার করেন।

    ড. নিয়াজ আহমদ খান বলেন, নির্বাচিত সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজাতে পারে, সেই বিবেচনায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো জমা দেওয়া হয়নি।

    নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি দায়িত্ব পালন করবেন এবং পরে দায়িত্ব হস্তান্তরে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান।

    উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের পদত্যাগের পর ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728