• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নবনির্বাচিতদের গেজেট প্রকাশ, শপথের অপেক্ষা 

     dailybangla 
    14th Feb 2026 11:09 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

    বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ এ গেজেট জারি করেন। এতে নির্বাচিত সদস্যদের নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে।

    চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। আর শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নতুন তফসিলে ভোট হবে।

    সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নিতে হবে নির্বাচিত সদস্যদের।

    আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। প্রয়োজনে তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।

    সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728