নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
হলধর দাস, নরসিংদী : নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসাররা উৎসাহ-উদ্দীপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রগুলোতে পৌছেছেন। প্রিজাইডিং কর্মকর্তা, পুলিং অফিসারসহ সবার মধ্যে ভোটের আমেজ বিরাজ করছে।
বুধবার সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
৩৯৩ কেন্দ্রের মধ্যে ২৫০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সিসিটিভি স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। ৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২শ’ ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩শ’ ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯শ’ ৮৭ জন।
হিজড়া ভোটার ৩৬ জন। এসব আসনগুলোতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিং কর্মকর্তা শাহেনশা আল-মামুন বলেন, গত ১৭ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ বিরাজ করছে। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে দায়িত্ব পালন করবো প্রথমবারের মতো। খুব ভালো লাগছে। সরঞ্জামাদি ইতোমধ্যে আমাদের কাছে পৌছে দিয়েছে প্রশাসন। এগুলো নিয়ে সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে যাবো।
বিআলো/আমিনা



