• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নলছিটিতে অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন 

     dailybangla 
    21st Oct 2025 11:03 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি পৌরসভার নাংগুলি এলাকার অসহায় আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

    মানবিক সহায়তার অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) দুপুরে আয়েশা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করা হয়।

    জানা গেছে, আয়েশা বেগমের স্বামী নয়ন হাওলাদার (৪০) পেশায় ভ্যানচালক। তিনি বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারটির ছয় বছর বয়সী এক ছেলে সন্তান শারীরিক প্রতিবন্ধী, কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

    এছাড়াও আয়েশা বেগমের আরও তিন সন্তান রয়েছে। স্বামীর অসুস্থতা ও আয় বন্ধ থাকায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিনযাপন করছে।

    বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নজরে এলে তিনি দ্রুত উদ্যোগ নেন।

    এ বিষয়ে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “অসহায় আয়েশা বেগমকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তার ব্যবস্থা করা হবে।”

    উপজেলা প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728