• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-সস্তাপুর সড়কে জলজট, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা 

     dailybangla 
    26th Jul 2025 5:29 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় সরিষা ভিলার সামনে হাজীগঞ্জ-সস্তাপুর মেইন রাস্তায় বৃষ্টির পানি জমে থাকার কারনে সর্বদাই সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

    জমাটবদ্ধ এই পানির কারনে দিনে দিনে রাস্তাটি দুর্বল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ জমাটবদ্ধ পানির কারন হিসেবে অনেকে অভিযোগের আঙ্গুল তুলে ধরেন রাস্তার পাশে বসবাস করা কুরুচিপূর্ণ মনমানসিকতা সম্পন্ন অমানবিক কতিপয় মানুষের প্রতি। তাদের ক্ষমতার দাপটে ড্রেনেজ ব্যবস্থা করে পানি সরানোর ব্যবস্থা থাকলেও কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই হাজীগঞ্জ এলাকাবাসী এ বিষয়ে সুষ্ঠু সমাধানে নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সহযোগিতার দাবি জানান।

    সরেজমিনে গিয়ে দেখে যায় যে, রাস্তাটির দুপাশে রাস্তার পানি যাতে গড়িয়ে যেতে না পারে তার জন্য রাস্তার পাশের বাড়ির মালিকগন যার যার সীমানায় ইট, বালু সিমেন্ট ঢেলে দিয়ে উঁচু করে রেখেছেন ।

    অপর দিকে সড়কের দু’পাশ দিয়ে দুটি রাস্তার সংযোগ আছে।তার একটি রাস্তা খালের সাথে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তার গতিপথ দিয়ে পূর্বে পানি প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এই রাস্তায় ড্রেন ব্যবস্থা থাকলেও রাস্তার পানি গড়িয়ে যাবার ব্যবস্থা রাখা হয়নি বরং উল্টো সেখানকার লোকজন পানি যেনো না যেতে পারে তার জন্য আটকে রেখেছেন ।

    অপর দিকে অন্য দিকের রাস্তার অগ্রভাগের অংশ অধিক উচু করায় পানি গড়িয়ে যেতে পারছে না। ফলে এই পানি জমে থাকার কারন লক্ষ্য করা যায়। অনেকের মতে মেইন সড়কটি যখন নির্মাণ করা হয়েছে এই স্থান টুকু নীচু করে ফেলায় সড়কের সব পানি এসে এখানে জমাটবদ্ধ হয়ে থাকে। এ সব কারনেই এখানে সব সময় পানি জমে থাকে।

    এলাকাবাসীকে এই পানির কারনে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জনদুর্ভোগ হতে রক্ষা পেতে স্থানীয় জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728