• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোট এগিয়ে বিএনপি, কয়েকটিতে হাড্ডাহাড্ডি লড়াই 

     dailybangla 
    12th Feb 2026 10:13 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোট গণনা চলমানরয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফলে বেশ কয়েকটি আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। তবে কিছু আসনে ব্যবধান কম থাকায় শেষ পর্যন্ত ফল ঘুরে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ভোটগ্রহণ শেষে নারায়ণগঞ্জের ৫টি আসনে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশিরভাগ আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে থাকলেও কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

    নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৯ কেন্দ্রের মধ্যে ৮৭টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী দিপু ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার হোসেন পেয়েছেন ৫৯ হাজার ৪৬১ ভোট। এ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।

    নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৯ কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা হয়েছে। বিএনপির নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ২২ হাজার ৫১৩ ভোট। জামায়াতের ইলিয়াস হোসেন মোল্লা পেয়েছেন ১১ হাজার ৫৫৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (আঙ্গুর কলস) পেয়েছেন ১৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছেন ৬৪৬ ভোট।
    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ২১০ কেন্দ্রের মধ্যে ১০৫টির ফলাফল পাওয়া গেছে। বিএনপির আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ৭৯ হাজার ৭৯৭ ভোট। জামায়াতের ইকবাল হোসাইন পেয়েছেন ৬৪ হাজার ৩৮৯ ভোট। এ আসনে ব্যবধান তুলনামূলক কম থাকায় বাকি কেন্দ্রগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১৭৭ কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল অনুযায়ী এনসিপির আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১১ হাজার ৪৮১ ভোট। জমিয়তে ইসলামের মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮ হাজার ৮৪৬ ভোট।

    নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ১৬৩ কেন্দ্রের মধ্যে ২৫টির ফলাফলে বিএনপির আবুল কালাম পেয়েছেন ১৭ হাজার ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের সিরাজুল মামুন পেয়েছেন ১৬ হাজার ২১২ ভোট। এখানে ব্যবধান খুব কম থাকায় শেষ পর্যন্ত উত্তেজনা বজায় থাকতে পারে।

    এখনো অধিকাংশ কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কেন্দ্রের গণনা শেষ হলে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। ফলে চূড়ান্ত চিত্র পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728