• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পুলিশের 

     dailybangla 
    17th Dec 2025 11:32 am  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পড়ে নারায়ণগঞ্জ জেলার সামাজিক স্থিতি আজ চরম চ্যালেঞ্জের মুখে—এমন বাস্তবতা স্বীকার করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

    মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রধান সমস্যা মাদক, আর এ সমস্যা নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

    মুক্তিযোদ্ধাদের উদ্দেশে গভীর শ্রদ্ধা জানিয়ে পুলিশ সুপার বলেন, “আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ আমাদের কাছে আমাদের জীবনটাই সবচেয়ে প্রিয়। অথচ সেই জীবনের বাজি রেখেই আপনারা যুদ্ধে গিয়েছিলেন। আপনাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

    তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। দেশপ্রেমের অভাব এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।”

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান কার্যক্রম প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “আমি গত ২৯ নভেম্বর নারায়ণগঞ্জে যোগদান করেছি। যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা পুরো নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে পারবো।”

    মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান ও দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা যখনই পুলিশ প্রশাসনের কাছে আসবেন, তারা সর্বাত্মক সহযোগিতা পাবেন—এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।”

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728