• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে দুই দিনের মুমূর্ষু নবজাতককে রক্ষা করলো কোস্ট গার্ড 

     dailybangla 
    07th Sep 2025 7:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় কোস্ট গার্ড দুই দিনের মুমূর্ষু নবজাতককে রক্ষা করেছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।

    তাঁর কথায়, গত ২১ আগস্ট তারিখ বৃহস্পতিবার রাতে একজন মা তার দুই দিনের মুমূর্ষু নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি মিতালী-০৭’ লঞ্চযোগে ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে শুক্রবার ভোর ৪ টায় লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়। এতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবন ঝুঁকিতে পড়ে।

    একজন নিকট আত্মীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম তৎক্ষণাৎ হাই স্পিড বোটে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লঞ্চে পৌঁছায়। মেডিকেল টিম নবজাতককে দ্রুত অক্সিজেন প্রদান করে এবং লঞ্চযোগে সদরঘাটে নিয়ে আসে।

    নবজাতককে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ডের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728