• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে সড়ক হকারমুক্ত অভিযানে লাঠি হাতে নেমে গেলেন মহানগর বিএনপির টিপু 

     dailybangla 
    11th Dec 2025 10:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন: নারায়ণগঞ্জের ব্যস্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সরাসরি মাঠে নেমেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কে পরিচালিত হয় আকস্মিক উচ্ছেদ অভিযান, যা আলোচনার জন্ম দিয়েছে।

    নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক হকারমুক্ত করতে লাঠি হাতে সড়কে ও ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি। এ সময় তার সঙ্গে লাঠি হাতে ছিলেন তার কয়েকজন অনুসারী।

    এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি এবং লাঠি হাতে নেমেছি।”

    তিনি আরও বলেন, “কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি ও হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।”

    এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এই বিএনপি নেতাকে।

    উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার দীর্ঘদিনের একটি বড় সংকট। হকারদের একাধিকবার পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তারা প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখেন। এতে নাগরিকদের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটে এবং সড়কে যানজটও বাড়ে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728