• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে ৪টিতে বিএনপি ১টিতে এনসিপি বিজয়ী 

     dailybangla 
    13th Feb 2026 10:27 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ মনির হোসেন নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে ৪টিতেই বিএনপি একটিতে এনসিপির বিজয় হয়েছেন।

    নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষ প্রতীক নিয়ে ১লক্ষ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ছিলেন জামায়েত ইসলামের মো: আনোয়ার হোসেন মোল্লা,দাড়িপাল্লায় পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখায় মো: ইমদাদুল্লাহ, ৭১৩৭ ভোট পেয়েছেন।

    নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ১ লক্ষ ২৪ হাজার ২৯১ ভোট  পেয়ে বিজয়ী  হয়েছেন।
    তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামায়েত ইসলামের  মো: ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা নিয়ে পেয়েছেন  ৮১ হাজার ০৫৪ ভোট।

    নারায়ণগঞ্জ-৩ সোনারগাও ও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাও  উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ধানের শীষের প্রতীকে ১লক্ষ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয় হয়েছেন। জামায়েত ইসলামের  মো: ইকবাল হোসেন ভুঁইয়া দাঁড়িপাল্লা নিয়ে ভোট  পেয়েছেন  ১লক্ষ ৩৪ হাজার ৮১৮ ভোট।

    নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীক নিয়ে ১লক্ষ ০৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয় হয়েছেন ।

    বিএনপি জোটের শরিক জমিয়তে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন  ৮০ হাজার ৬১৯।

    নারায়ণগঞ্জ-৫ আসনে  বিএনপির প্রার্থী সাবেক তিনবারের এমপি অ্যাডভোকেট আবুল কালাম ধানের শীষে প্রতীকে  ১ লক্ষ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয় হয়েছে । তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী  ১১ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন  ১লক্ষ ০১ হাজার ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন  ৩৪ হাজার ১৫১ ভোট।
    এদিকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে গণভোটের হ্যাঁ ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ৪১৩ ভোট এবং না ভোট পরেছে ৬৪ হাজার ৩৯৩ ভোট।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728