• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক কোস্ট গার্ড অভিযানে ৫,৫০০ কেজি জাটকা জব্দ 

     dailybangla 
    03rd Nov 2025 8:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসব জাটকা পরবর্তীতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরীব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার ৩ নভেম্বর বিকালে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর ভোর ৪টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২,৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নেওয়ার পর ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

    অপরদিকে, একই দিনে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া গজারিয়া থানাধীন ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৩,০০০ কেজি জাটকা জব্দ করা হয়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।” জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728