নিরাপদ নিউজের সফলতার ১২ বছর: লায়ন মো. গনি মিয়া বাবুল
নেতিবাচকতার ভিড়ে ইতিবাচকতার কণ্ঠস্বর
নিরাপদ সড়ক ও সামাজিক দায়বদ্ধতায় অগ্রণী ভূমিকা
নিজস্ব প্রতিবেদক: অনলাইন সংবাদমাধ্যম ‘নিরাপদ নিউজ ডটকম’ ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’—এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ১২ বছর ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করে আসছে নিরাপদ নিউজ। সময়ের পরিক্রমায় এটি দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে।
বস্তুনিষ্ঠ সংবাদে অঙ্গীকার
নিরাপদ নিউজ শুরু থেকেই অন্যায়, অনিয়ম ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে নিয়মিত পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিচ্ছে এই পোর্টাল।
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ইতিবাচক সাংবাদিকতা
দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চনের দিকনির্দেশনা ও প্রেরণায় নিরাপদ নিউজ কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং সচেতনতা ও মানবিক মূল্যবোধের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশেষ করে নিরাপদ সড়ক, দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংবাদ ও প্রতিবেদনে নিরাপদ নিউজের ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
উন্নয়ন ও আশাবাদের সংবাদে গুরুত্ব
নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদকে গুরুত্ব দেওয়া নিরাপদ নিউজের অন্যতম বৈশিষ্ট্য। দেশ গঠনের অগ্রযাত্রা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম এবং মানবিক গল্পগুলো তুলে ধরে এই পোর্টাল পাঠকদের আশাবাদী করে তোলে।
গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা
গণমাধ্যম সমাজের দর্পণ ও জাতির বিবেক। তথ্য জানার প্রধান উৎস হিসেবে গণমাধ্যম মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। নারী অধিকার, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সংরক্ষণসহ নানা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তবে এই শক্তিশালী ভূমিকার কারণে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হতে হয়।
আধুনিক প্রযুক্তিতে দায়িত্বশীল সাংবাদিকতা
ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ নিউজ ডটকম আধুনিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য যাচাই, নির্ভুলতা ও সংবাদ নৈতিকতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ সম্পাদক, প্রতিবেদক ও প্রযুক্তিগত টিমের সমন্বয়ে নিরাপদ নিউজ দিন দিন আরও পরিণত ও শক্তিশালী অনলাইন সংবাদমাধ্যমে রূপ নিচ্ছে।
কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশা
১২ বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নিরাপদ নিউজ ডটকম নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ নিউজের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চন সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও পাঠকসমাজের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে নিরাপদ নিউজের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশাই সকলের।
লেখক পরিচিতি
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক
যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি
বিআলো/তুরাগ



