• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী নিয়ম লঙ্ঘনে যৌথ বাহিনীর অভিযান 

     dailybangla 
    04th Feb 2026 6:31 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে যৌথ বাহিনী।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভাষানটেক আর্মি ক্যাম্পের সামনে থেকে শুরু হয়ে মিরপুরের ভাষানটেক, কচুক্ষেত ও পল্লবীসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

    অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা একযোগে অংশ নেন। যেসব স্থানে নির্বাচনী আচরণবিধি ভেঙে ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়েছিল, সেগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

    অভিযান চলাকালে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে তাদের নিজ নিজ দলের প্রচারসামগ্রী সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728