নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
dailybangla
10th Feb 2026 11:59 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভারস আইজাবস।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন হলেও সামগ্রিক পরিস্থিতি আশাব্যঞ্জক বলে মনে করছে ইইউ।
তিনি জানান, স্বল্পমেয়াদি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আজ থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। তাদের পর্যবেক্ষণে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক দিকগুলো গুরুত্ব পাবে।
ইইউ প্রধান পর্যবেক্ষক আরও বলেন, সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
বিআলো/শিলি



